গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুই জায়গায় হানা দিয়ে ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে অভিযান চালায় শেরসাহি মারুপুর এলাকায়। সেখানে হানা দিয়ে পুলিশ ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। অন্যদিকে একই ভাবে এদিন রাতে কালিয়াচক থানার পুলিশ আলিনগর এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। ধৃত ৯ জনের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১০,২০০ টাকার বোর্ডমানি। শনিবার তাদের মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/DJZYp7D71f0